মানিকগঞ্জে বাংলা ৫২' র আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

মানিকগঞ্জ প্রতিনিধি

২৬ মার্চ, ২০২৪ ০৯:২৪ পূর্বাহ্ন

মানিকগঞ্জে বাংলা ৫২' র আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

মানিকগঞ্জে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল 'বাংলা ৫২' এর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। 
সোমবার (২৫ মার্চ) দুপুর ১২ টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের তৃপ্তিপ্রাজার ৩য় তলায় কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের নন্দিত জননেতা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান ও বাংলা ৫২' র প্রধান উপদেষ্টা ড. মেজর নাজমুল হাসান কলিমুল্লাহ (বিএনসিসি) এবং বাংলা ৫২ নিউজ ডটকম সম্পাদক কাজী আওলাদ হোসেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম নুরুজ্জামান, বাংলা ৫২ বিশেষ প্রতিনিধি নাহিদুল ইসলাম হৃদয়,  সাংবাদিক মুরাদ খান, সাংবাদিক লিজা প্রমুখ। বিশেষভাবে মোনাজাত করেন হাফেজ ক্বারী সুলাইমান সাবিত।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৬ মার্চ, ২০২৪ ০৯:২৪ পূর্বাহ্ন