শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পলাশবাড়ীতে সুলভ মুল্যে ডিম ও দুধ বিক্রি এবং মিল্কিং মেশিন উদ্বোধন করেন স্মৃতি এমপি

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৭ মার্চ, ২০২৪ ০৯:৩১ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে সুলভ মুল্যে ডিম ও দুধ বিক্রি এবং মিল্কিং মেশিন উদ্বোধন করেন স্মৃতি এমপি

    ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে খোলা বাজারে সুলভ মুল্যে নিরাপদ প্রাণিজ আমিষ “দুধ ও ডিম” বিক্রির কার্যক্রমসহ খামারীদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।

    উপজেলা প্রাণি সম্পদ অফিস চত্ত¡রে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ডিএনআর ডেইরী ফার্ম, তামিম ডেইরী ফার্ম, মেসার্স রিপন ট্রেডার্স-এর সহযোগিতায় এক ডজন ডিম ১শ’ এবং দুধ এক কেজি ৫০ টাকা দরে খোলা বাজারে সুলভ মুল্যে ডিম-দুধ বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

    উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহকারি কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, উপজেলা ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন প্রমুখ। এসময় ডেইরী এ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল মতিন সরকার, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি ফজলুল হক দুদু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, খামারী মমিনুল ইসলাম রিপন, সৈয়দ দিন মোহাম্মাদ ডন ও শাহারুল ইসলামসহ অন্যান্য খামারীরা উপস্থিত ছিলেন। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হারুন-আর- রশিদ। এরআগে প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রডিউসার গ্রæপ (পিজি) খামারীদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ করা হয়। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ মার্চ, ২০২৪ ০৯:৩১ পূর্বাহ্ন