শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‘বঙ্গবন্ধু সাফারি পার্কে ৯টি জেব্রার মৃত্যুর ঘটনায় তদন্ত হবে’

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ জানুয়ারী, ২০২২ ১১:৩৬ অপরাহ্ন

    ‘বঙ্গবন্ধু সাফারি পার্কে ৯টি জেব্রার মৃত্যুর ঘটনায় তদন্ত হবে’
    পরিবেশ মন্ত্রী

    বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরে চলতি মাসে নয়টি জেব্রা মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তদন্তের মাধ্যমে এ সকল জেব্রার মৃত্যুর সঠিক কারণ এবং কারও দায়িত্বে অবহেলা ছিলো কিনা তা খুঁজে বের করা হবে।  বন্যপ্রাণী সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ এ সরকার দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

    মঙ্গলবার (২৫ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের "২০২১-২২ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের ওপর ডিসেম্বর ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা" সভায় তাঁর সরকারি বাসভবন হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এসব কথা বলেন।  

    পরিবেশমন্ত্রী বলেন, এতো কম সময়ের ব্যবধানে  ৯টি জেব্রার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যেই এর কারণ নির্ণয় করতে মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বিভিন্ন জায়গায় নমুনা পরীক্ষা চলমান আছে।  প্রাথমিক ফলাফল বিশ্লেষণ করে আজ বিশেষজ্ঞগণ কয়েকটি ক্ষেত্রে আঘাত, ব্যাকটেরিয়ার সংক্রমণ, জেনেটিক কারণ এবং একটি ক্ষেত্রে  ইনফ্লুয়েঞ্জাকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেছেন। যথাযথ কারণ নির্ণয়ে আরও সময়ের প্রয়োজন। প্রয়োজন হলে নমুনা বিদেশে পাঠানো হতে পারে।

    এসময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব মোঃ মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন,   অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আশরাফ উদ্দিন এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক গণসহ মন্ত্রণালয় ও অধীন দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ভার্চ্যুয়ালি সংযুক্ত  ছিলেন।

    মন্ত্রী এডিপি পর্যালোচনা সভায় মন্ত্রণালয় গৃহীত প্রকল্পসমূহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যযথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালকদের নির্দেশনা প্রদান করেন।

     




    জাতীয় - এর আরো খবর