মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বসুন্ধরার ইফতার বিতরণ 

মানিকগঞ্জ প্রতিনিধি

১ এপ্রিল, ২০২৪ ০৯:১৪ পূর্বাহ্ন

মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বসুন্ধরার ইফতার বিতরণ 

মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি শিশু পরিবারের এতিম শিশু ও কয়েকটি মসজিদের মুসল্লিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

রোববার (৩১ মার্চ) শুক্রবার বাদ আসর বসুন্ধরা গ্রুপের  ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর এর পক্ষ থেকে  এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ইফতার ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেহেনা আক্তার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. তরিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

 জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময় আর্ত মানবতার সেবায় নিবেদিত প্রাণ হিসেবে সকলের কাছে পরিচিত। দেশের শীর্ষ স্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে জেলা প্রশাসক সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ ধরনের মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান। 

সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন ও সাংবাদিক আবুল কালাম আজাদ সেন্টুর সার্বিক ব্যবস্থাপনায় সরকারি শিশু পরিবার এবং বান্দুটিয়া ও কোর্ট  মসজিদের ৫শতাধিক ধর্মপ্রাণ মুসল্লির মাঝে মানসম্মত ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 
এর আগে বসুন্ধরা গ্রুপের এমডি সহ সকলে সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১ এপ্রিল, ২০২৪ ০৯:১৪ পূর্বাহ্ন