মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 

মানিকগঞ্জ প্রতিনিধি

৪ এপ্রিল, ২০২৪ ১২:০২ পূর্বাহ্ন

মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপকার হিসেবে ভিজিএফ কার্ডদারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। 

বুধবার (৩ এপ্রিল)  সকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদে এই ভিজিএফ চাল বিতরণ কর্মসূচি পালন করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক (এমপি)। 

এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন, গড়পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার, জাতীয় শ্রমিক লীগ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি বাবুল সরকার, ইউপি সচিব মোঃ সায়েদুর রহমান, জনপ্রতিনিধিবৃন্দ, গড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপকারভোগীগন উপস্থিত ছিলেন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৪ এপ্রিল, ২০২৪ ১২:০২ পূর্বাহ্ন