শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে সেতুর নিচ থেকে নবজাতক উদ্ধার

    গাইবান্ধা প্রতিনিধি

    ৫ এপ্রিল, ২০২৪ ০৯:৫৫ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে সেতুর নিচ থেকে নবজাতক উদ্ধার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেতুর নীচ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক ছেলে সন্তান উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের অভিরামপুর গ্রামের সেতুর নীচ থেকে নবজাতকটিকে উদ্ধার করে স্থানীয়রা । পরে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 


    স্থানীয়রা জানান, সেতুর নিচে নবজাতকের কান্না শুনে লোকজন গিয়ে নবজাতকটিকে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা শেষে অভিরামপুরের গ্রামে আব্দুল জব্বারের পুত্র সাহরুল কবিরাজের কাছে দেয়া হয়েছে। 


    সাহরুল ইসলাম জানান, বাচ্চাটি সুস্থ রয়েছে। আমার কোন সন্তান নেই। যদি কোন আইনি জটিলতা না থাকে তাহলে বাচ্চাটিক দত্তক নিতে চাই।


    এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পবিরার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহিদ জিতি জানান, যারা নবজাতকে হাসপাতালের আউটডোরে চিকিৎসার জন্য নিয়ে এসেছিল, চিকিৎসা শেষে আবার তারা নিয়ে গেছে।


    গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসা শেষে একটি পরিবারের কাছে পরিচর্যার জন্য দেয়া হয়েছে। নবজাতকটির যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৫ এপ্রিল, ২০২৪ ০৯:৫৫ পূর্বাহ্ন