শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন আবুল কালাম আজাদ এমপি

    গাইবান্ধা প্রতিনিধি

    ৫ এপ্রিল, ২০২৪ ০৯:৫৬ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন আবুল কালাম আজাদ এমপি

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় ক্ষতিগ্রস্থ দু'টি বসতবাড়ি পরিদর্শন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি।


    বুধবার (৩ এপ্রিল) দুপুরে পৌরসভার ৫নং ওয়ার্ডের কালিকাডোবা গ্রামে গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গোবিন্দগঞ্জ পৌরসভার সাবেক মেয়র (ভারপ্রাপ্ত) মরহুম আওলাদ হোসেন মানিক মোল্লার পুত্র রফিকুল ইসলাম ও শ্রমিক নেতা মরহুম ফারাজ মোল্লার ছেলে আব্দুল মোমিন মোল্লার পুড়ে যাওয়া ঘরবাড়ি পরিদর্শন করেন সাংসদ। 


    এ সময় তাঁর সাথে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া, দরবস্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ র ম শরিফুল ইসলাম জর্জ উপস্থিত ছিলেন।


    অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি কিংবা পরিবার যাতে আর্থিক সংকটে না ভোগে, সে জন্য তাদের সকল প্রকার সহযোগিতা করে যাবে সরকার। 


    প্রসঙ্গত, গত মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে গোবিন্দগঞ্জ পৌরসভার কালিকাডোবায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে অগ্নিকাণ্ডে ২টি পরিবারের ৮টি ঘর সহ নগদ টাকা, স্বর্ণলংকার ও আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত লোকজন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৫ এপ্রিল, ২০২৪ ০৯:৫৬ পূর্বাহ্ন