শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে কলা ব্যবসায়ী লেবু শেখের খুনের ঘটনায় ঢাকা থেকে গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ৬ এপ্রিল, ২০২৪ ১০:১৬ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে কলা ব্যবসায়ী লেবু শেখের খুনের ঘটনায় ঢাকা থেকে গ্রেফতার

    গাইবান্ধা গোবিন্দগঞ্জে কলা ব্যবসায়ী লেবু শেখ (৪৪) হত্যা মামলার দুই আসামিকে র‌্যাব-২ আগারগাঁও ঢাকা ও র‌্যাব-১৩ গাইবান্ধার যৌথ অভিযানে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার মোহাম্মাদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

    শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গ্রেফতারকৃতরা হলো- উপজেলার জরিপপুর দক্ষিনপাড়া এলাকার আলিমুদ্দিনের ছেলে নুর আলম (৩৩) ও কৃষ্ণপুর এলাকার গোলাম রাব্বানীর ছেলে ফজলে রাব্বী (২১)। 

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধার গোবিন্দগঞ্জে জরিপপুর এলাকার লেবু শেখ ও পাশের গ্রামের নুর আলম এবং ফজলে রাব্বীর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই জমি আসামী নুর আলম এবং ফজলে রাব্বীদের কাছ থেকে তার প্রাপ্য জমি বুঝে চাইলে লেবু শেখের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে (৩০ মার্চ) শনিবার রাত সাড়ে ১১টার দিকে কলা ব্যবসায়ী লেবু শেখ উপজেলার রাজা বিরাট বাজার থেকে কলা বিক্রি শেষে বাড়ী ফিরছিলেন। পথে ফুলপুকুরিয়া নামক এলাকায় আসামিদের ধারালো ছোরার কোপে লেবু শেখের গলার শ্বাসনালী ও বুকের উপর গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    নিহতের স্বজন ও স্থানীয়রা খবর দিলে পুলিশ মৃত লেবু শেখের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরদিন নিহত লেবু শেখের ছেলে নাইম ইসলাম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে র‌্যাব-২ আগারগাঁও ঢাকা ও র‌্যাব-১৩ গাইবান্ধা ছায়াতদন্ত শুরু করে এবং ঢাকার মোহাম্মাদপুরের রায়েরবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসামি নুর আলম ও ফজলে রাব্বীকে গ্রেফতার করা হয়।


    মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা লেবু শেখ হত্যা মামলায় জড়িত এজাহার নামীয় পলাতক আসামি বলে স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৬ এপ্রিল, ২০২৪ ১০:১৬ পূর্বাহ্ন