শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বঙ্গবন্ধু সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যু তদন্তে কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ জানুয়ারী, ২০২২ ০৮:১৬ পূর্বাহ্ন

    বঙ্গবন্ধু সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যু তদন্তে কমিটি গঠন
    বঙ্গবন্ধু সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যু তদন্তে কমিটি গঠন

    গাজীপুর জেলার শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে সম্প্রতি জেব্রা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং করণীয় বিষয়ে মতামত প্রদানের লক্ষ্যে  ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

    পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে আহ্বায়ক এবং পরিবেশ-২ শাখার উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীকে সদস্য-সচিব করে বুধবার (২৬ জানুয়ারি) এ কমিটি গঠন করা হয়।

    তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মনিরুল হাসান খান, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন ভবন, ঢাকা এর বন সংরক্ষক এবং কেন্দ্রীয় পশু হাসপাতালের প্রাক্তন চিফ ভেটেরিনারী অফিসার ডা. এ বি এম শহীদুল্লাহ।   

    তদন্ত কমিটিকে জেব্রাগুলির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, জেব্রাগুলির মৃত্যুর ঘটনায় সাফারী পার্কে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের গাফিলতি পরিলক্ষিত হলে তা চিহ্নিতকরণ এবং এ ধরণের ঘটনার পুনরাবৃত্তিরোধে প্রয়োজনীয় সুপারিশ সংবলিত তদন্ত প্রতিবেদন ১০ (দশ) কার্য দিবসের মধ্যে মন্ত্রণালয়ে দাখিল করার জন্য বলা হয়েছে।
    কমিটি সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজনে যে কোন টেকনিক্যাল সদস্যকে কো-অপ্ট করতে পারবে।

    উল্লেখ্য,  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন মঙ্গলবার এক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরে চলতি মাসে নয়টি জেব্রা মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।




    জাতীয় - এর আরো খবর