শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সার্বিক কর্মকাণ্ড বিষয়ে এক পর্যালোচনা সভা বুধবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যানের অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ।
সভায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এসময় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। পরে তিনি জাতীয় ক্রীড়া পরিষদ এবং বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন পরিদর্শন করেন।