শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু সোমবার

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ এপ্রিল, ২০২৪ ০৭:৩৪ অপরাহ্ন

    নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু সোমবার

    বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে আগামিকাল সোমবার থেকে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’। 

    জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সুলতান মেলা উদ্বোধন উপলক্ষে সোমবার বেলা সাড়ে ৩টায় শহরের কুড়িগ্রামস্থ সুলতান স্মৃতি সংগ্রহশালায় শিল্পী এসএম সুলতানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হবে। এরপর বের হবে বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালী শেষে বিকেলে সুলতান মঞ্চ চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজা।

    জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নড়াইলের পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান শাহাবুদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু ও নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।

    মেলাকে ঘিরে গোটা শহরে উৎসবের আমেজ বিরাজ করছে।  লোকজ সংস্কৃতির এ মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে বরেণ্য চিত্রশিল্পীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প, চিত্র প্রদর্শনী, বিভিন্ন গ্রামীণ খেলাধুলা, এসএম সুলতান অ্যাওয়ার্ড প্রদান, সুলতান স্বর্ণপদক প্রদান, সুলতানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, চিত্রাংকন প্রতিযোগিতাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামি ২৯ এপ্রিল শেষ হবে সুলতান মেলা। 




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৪ এপ্রিল, ২০২৪ ০৭:৩৪ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৪ এপ্রিল, ২০২৪ ০৭:৩৪ অপরাহ্ন