শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নয়ালাভাঙ্গায় দুই গ্রুপ ফোটাল ২০টি বোমা, আতঙ্কে এলাকার মানুষ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৫ এপ্রিল, ২০২৪ ০৭:৫৭ পূর্বাহ্ন

    নয়ালাভাঙ্গায় দুই গ্রুপ ফোটাল ২০টি বোমা, আতঙ্কে এলাকার মানুষ

    চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গায় পূর্ব বিরোধের জেরে সালাম ও আশরাফ গ্রুপ ২০টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গার আগ গ্রামের ফতেপুর এলাকার আমবাগানে।

    জানা গেছে, গত বছর নয়ালাভাঙ্গা গ্রামের আলম ঝাপড়াকে কুপিয়ে হত্যার পর আওয়ামী লীগ নেতা সালামের সঙ্গে বিএনপি নেতা আশরাফের বিরোধ চরম আকার ধারণ করে। ওই ঘটনার জের ধরে শনিবার দুপুরে সালামের লোকজন নয়ালাভাঙ্গা গ্রামের ফতেপুর এলাকার একটি আমবাগানে প্রায় ১০টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে আশরাফের লোকজনও ওই এলাকায় পাল্টা ১০টি বোমার বিস্ফোরণ ঘটায়।এসময় এলাকার দোকানপাট বন্ধ করে মানুষজন দিক্বিদিক ছুটোছুটি শুরু করে। পরে শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান,খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বোমাবাজরা পালিয়ে যায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ এপ্রিল, ২০২৪ ০৭:৫৭ পূর্বাহ্ন