সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি সস্ত্রীক করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ -এ আক্রান্ত হয়েছেন। প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী ড. সোহেলা আক্তার দু'জনেই মৃদু উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।