শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • করোনায় আক্রান্ত পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ জানুয়ারী, ২০২২ ১১:১৫ পূর্বাহ্ন

    করোনায় আক্রান্ত পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন
    পরিবেশ মন্ত্রী

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

    মন্ত্রীর কোভিড ১৯ এর উপসর্গ থাকায় গতকাল বুধবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়।  মন্ত্রী উপসর্গ নিয়ে নিজ সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

    উল্লেখ্য, পরিবেশমন্ত্রী ইতঃপূর্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  ২০২০ সালের ১২ আগস্ট হতে ২০ আগস্ট পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    বৃস্পতিবার মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর