শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সিনেমা-টিভি খাতে বাংলাদেশ-ভারতের সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা হবে

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ এপ্রিল, ২০২৪ ১২:৩৯ পূর্বাহ্ন

    সিনেমা-টিভি খাতে বাংলাদেশ-ভারতের সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা হবে

    তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের করা হবে। তিনি বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর কক্ষে তার সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

    প্রতিমন্ত্রী  বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংশি¬ষ্ট যে যে ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার সুযোগ আছে, সে বিষয়গুলো নিয়ে ভারতের হাইকমিশনারের সাথে আলোচনা হয়েছে। এসব ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে। চলচ্চিত্র ও টেলিভিশনের ক্ষেত্রে ভারতের যেসব অভিজ্ঞতা রয়েছে, সেগুলো আমরা যথাসম্ভব নেয়ার চেষ্টা করবো, যাতে আমরা এসব ক্ষেত্রে আরও উন্নয়ন করতে পারি।’  

    তিনি জানান,  বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) দুই ঘন্টাব্যাপী একটি সমসাময়িক আন্তর্জাতিক সংবাদ বিশে¬ষণ ও সংবাদ উপস্থাপন  শুরু হতে যাচ্ছে। আন্তর্জাতিক মানে বিটিভি’তে দুই ঘন্টার যে কার্যক্রম শুরু করা হবে, সেখানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের খবরাখবর থাকবে এবং বিশ্ব সংবাদ থাকবে। এ বিষয়ে ভারতের সংবাদ সংস্থাগুলো বিশেষ করে এএনআই’র (এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল) সাথে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা যায় কি না,  সে বিষয়টি নিয়ে হাইকমিশনারের সাথে আলোচনা হয়েছে। বিটিভি’র এ কার্যক্রম দিয়ে ভারতীয় দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করা হবে।

    মোহাম্মদ আলী আরাফাত বলেন, ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের সাথে একটা সহযোগিতার ক্ষেত্র তৈরি করা, বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন, দুই দেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের মতো আরও এ রকম চলচ্চিত্র যৌথ প্রযোজনা নির্মাণের সুযোগ আছে কী না, তা খতিয়ে দেখার বিষয়গুলো আলোচনা হয়েছে।

    এছাড়াও অপতথ্য ও অপপ্রচারের ব্যাপারে ভারতের যেসব প্রতিষ্ঠান কাজ করে, তাদের অভিজ্ঞতা, প্রক্রিয়া ও পদ্ধতিগুলো দুই দেশের মধ্যে বিনিময় করা হবে উল্লেখ করে তিনি বলেন, এখানে কোন প্রশিক্ষণের প্রয়োজন হলে সে জায়গায় পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলাপ হয়েছে। দর্শক চাহিদার আলোকে দুই দেশের মধ্যে চলচ্চিত্র বিনিময়ের বিষয়টিও এ সময় উলে¬খ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৯ এপ্রিল, ২০২৪ ১২:৩৯ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৯ এপ্রিল, ২০২৪ ১২:৩৯ পূর্বাহ্ন