শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পলাশবাড়ীতে উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৯ এপ্রিল, ২০২৪ ০৭:২৯ অপরাহ্ন

    পলাশবাড়ীতে উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়

    গাইবান্ধার পলাশবা‌ড়ীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে অনলাইন মনোনয়নপত্র দাখিলের বিষয়ে সম্ভাব্য প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. মাহামাদুল হাসান, থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, জেলা নির্বাচন অফিসের সহকারি প্রোগ্রামার নুরুল আমীন ছাড়াও প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, অ্যাড. জরিদুল হক, তহিদুল আমিন মন্ডল সুমন, ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, পলাশ চৌধুরী, আবু ফরহাদ মন্ডল, মহিলা ভাইস-চেয়ারম্যান আনোয়ারা বেগম ও জেএম হামিদা  আক্তার বানু চৌধুরী মুক্তা প্রমুখ। এসময় উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য অন্যান্য প্রার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর