শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাসুম-ইমরুল নৈপুন্যে ডিপিএলে অষ্টম জয় মোহামেডানের

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ এপ্রিল, ২০২৪ ০৮:১৬ অপরাহ্ন

    নাসুম-ইমরুল নৈপুন্যে ডিপিএলে অষ্টম জয় মোহামেডানের

    বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের  বোলিং এবং অধিনায়ক ইমরুল কায়েসের দারুন ব্যাটিংয়ে জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্ব শেষ করেছে  মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার প্রথম পর্বের শেষ রাউন্ডের ম্যাচে মোহামেডান ৫ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। নাসুম ২২ রানে ৫ উইকেট এবং ইমরুল অপরাজিত ৯২ রান করেন। 

    ১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থেকে প্রথম পর্ব শেষ করলো মোহামেডান। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থান পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ১১ ম্যাচের সবগুলোতে জিতে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল আবাহনী লিমিটেড।

    টেবিলের শীর্ষ তিন দল আবাহনী, শাইনপুকুর, মোহামেডান ছাড়াও সুপার লিগ নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স। 

    মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে নাসুমের ঘূর্ণিতে পড়ে ৩৪ দশমিক ৩ ওভারে ১৩৫ রানে অলআউট হয় ব্রাদার্স। দলের পক্ষে মাহমুদুল হাসান ও রাহাতুল ফেরদৌস সর্বোচ্চ ৪৫ রান করে করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন জাকিরুল আহমেদ। 

    ১১ ওভারে ২২ রানে ৫ উইকেট নেন নাসুম। এছাড়া মেহেদি হাসান মিরাজ ২৮ রানে ৩ উইকেট নেন। 
    জবাব দিতে নেমে ৬৬ রানের সূচনা পায় মোহামেডান। দারুন সূচনার পর মিনি ধ্বস নামলে  ১১৮ রানে পঞ্চম উইকেট হারায় তারা। কিন্তু ইমরুলের অধিনায়কোচিত ইনিংসের সুবাদে ২৩ দশমিক ২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায়  মোহামেডান। ১২টি চার ও ৩টি ছক্কায় ৭১ বলে ৯২ রান করেন ইমরুল। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন রুবেল মিয়া। 




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ১৯ এপ্রিল, ২০২৪ ০৮:১৬ অপরাহ্ন