শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ, ভোটারমুখর এফডিসি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৮ জানুয়ারী, ২০২২ ০৮:৪৪ পূর্বাহ্ন

     চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ, ভোটারমুখর এফডিসি
    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে দুটি প্যানেলে বেশ কয়েকজন তারকাশিল্পী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অভিনেতা মিশা সওদাগর ও জায়েদ খান। অন্যদিকে আরেকটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে অভিনেত্রী নিপুণ আক্তার। দুই প্যানেলেই সিনিয়র-জুনিয়র বেশ কয়েকজন তারকাশিল্পী একে অন্যের বিরদ্ধে লড়ছেন।


    এবারের শিল্পী সমিতির নির্বাচনে ভোটার সংখ্যা ৪২৮ জন। তবে নির্বাচন চলাকালীন দর্শনার্থীদের ভিড় এড়াতে এবং করোনা সতর্কতায় এফডিসিতে প্রবেশের ক্ষেত্রে বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। এরমধ্যে রয়েছে-নিবন্ধিত টিভি চ্যানেল, বাছাইকৃত সংবাদপত্র ও সরকার কর্তৃক স্বীকৃত অনলাইন সংবাদকর্মী ছাড়া আর কাউকে এফডিসিতে ঢুকতে দেওয়া হবে না। নির্বাচন উপলক্ষ্যে আজ এফডিসিতে কোনো প্যান্ডেল বা চেয়ারের ব্যবস্থা থাকবে না। নির্বাচনের দিন ভোটার, শিল্পী ও ভোটসংশ্লিষ্টরা ছাড়া আর কেউ এফডিসির ভেতরে থাকতে পারবেন না।

    সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান প্যানেলে রয়েছেন সহসভাপতি মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল, সহসাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন। এ প্যানেলে কার্যকরী সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাদির খান, সুচরিতা, অঞ্জনা, রোজিনা, আলী রাজ, বাপ্পারাজ, অরুণা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, চুন্নু ও হাসান জাহাঙ্গীর।

    অন্যদিকে সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুন প্যানেলে রয়েছেন সহসভাপতি রিয়াজ, ডিএ তায়েব, সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নিরব, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন ইমন, কোষাধ্যক্ষ আজাদ খান। এ প্যানেলে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অমিত হাসান, ফেরদৌস, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, কেয়া, পরীমনি, জেসমিন, সাংকোপাঞ্জা, গাঙ্গুয়া ও সীমান্ত।

     

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ২৮ জানুয়ারী, ২০২২ ০৮:৪৪ পূর্বাহ্ন

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    ২৮ জানুয়ারী, ২০২২ ০৮:৪৪ পূর্বাহ্ন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ২৮ জানুয়ারী, ২০২২ ০৮:৪৪ পূর্বাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ২৮ জানুয়ারী, ২০২২ ০৮:৪৪ পূর্বাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ২৮ জানুয়ারী, ২০২২ ০৮:৪৪ পূর্বাহ্ন