শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পলাশবাড়ী উপজেলায় দু্ই পদে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল 

    গাইবান্ধা প্রতিনিধি

    ২২ এপ্রিল, ২০২৪ ০৯:৪৩ পূর্বাহ্ন

    পলাশবাড়ী উপজেলায় দু্ই পদে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল 

    ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে গাইবান্ধার পলাশবাড়ীতে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 


    রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মো. কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। শুধুমাত্র অনলাইনে মনোনয়ন দাখিল করেন চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী। তারা হলেন চেয়ারম্যান পদে আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, তৌহিদুল ইসলাম মন্ডল, জরিদুল হক, তহিদুল আমিন মন্ডল সুমন ও নাজিবুর রহমান নয়ন। ভাইস-চেয়ারম্যান পদে এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আবু রেজা মো. ফিরোজ কামাল চৌধুরী পলাশ ও আবু ফরহাদ মন্ডল। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. আনোয়ারা বেগম, মোছা. রিক্তা বেগম, জে.এম. হামিদা আক্তার চৌধুরী মুক্তা, উম্মে কুলছুম বেবী।  


    আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৩০ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২ মে প্রতীক বরাদ্দ এবং ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পলাশবাড়ী পৌরসভা এবং উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ২০৯ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৯২ হাজার ৯ ও মহিলা ১ লাখ ১৪ হাজার ২ জন এবং হিজরা ০১ জন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ এপ্রিল, ২০২৪ ০৯:৪৩ পূর্বাহ্ন