শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উপজেলা পরিষদ নির্বাচনে শিবগঞ্জে ১৬ জনের মনোনয়ন দাখিল

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২২ এপ্রিল, ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ন

    উপজেলা পরিষদ নির্বাচনে শিবগঞ্জে ১৬ জনের মনোনয়ন দাখিল

    দ্বিতীয়ধাপে অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যানসহ তিন পদে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫ জন ও বিএনপি সমর্থিত একজনসহ মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

    তারা হলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী, সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন আলী মিঞা, জাসদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জামাল হোসেন পলাশ ও বিএনপি সমর্থিত আশরাফুল হক। ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন খান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শামিম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শাহাবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইব্রাহিম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহসভাপতি আল মামুন ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল আলম উজ্জল। 

    এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, আওয়ামী লীগের নেত্রী মোসা. নুরজাহান ও মুসলেমা খাতুন। ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণকারীদের সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। মনোনয়নপত্র যাচাই বাছাই ২৩ এপ্রিল, আপিল দায়ের ২৪ থেকে ২৬ এপ্রিল, নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রত্যাহার ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে ও ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৭৮ হাজার ৭০ জন।  
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ এপ্রিল, ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ন