শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

    গাইবান্ধা প্রতিনিধি

    ২২ এপ্রিল, ২০২৪ ১১:৫৫ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ৪০০ বোতল ফেনসিডিলসহ গাড়িটি জব্দ করেছে । একই সাথে আলমাছ হোসেন (৩৪) ও আব্দুর রাজ্জাক নয়ন (২৮) নামের দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। রোববার দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গ্রেফতারকৃত মাদক কারবারি আলমাছ হোসেন বরিশালের মুলাদী থানাধীন গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামের মৃত আনোয়ার হোসেন গাড়ামীর ছেলে ও আব্দুর রাজ্জাক নয়ন লালমনিরহাটের আদিতমারী থানাধীন মহিষ খোচা সরকার পাড়া গ্রামের নবিয়ার রহমান প্রামানিকের ছেলে।  

    বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত দেড়টার দিকে র‌্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদে অভিযান পরিচালনা করে। এ সময় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এতে থাকা ৪০০ বোতল ফেনসিডিল জব্দসহ ওই মাদক ব্যবসায়িদের গ্রেফতার করা হয় এবং তাদের গাড়িও জব্দ করা হয়।

    র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক ব্যবসায়িরা দীর্ঘদিন ধরে মাদক মাদকের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ এপ্রিল, ২০২৪ ১১:৫৫ পূর্বাহ্ন