শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইইউ নিবিড়ভাবে নির্বাচন অনুসরণ করতে আগ্রহী: রাষ্ট্রদূত

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ জানুয়ারী, ২০২২ ১০:১২ পূর্বাহ্ন

    ইইউ নিবিড়ভাবে নির্বাচন অনুসরণ করতে আগ্রহী: রাষ্ট্রদূত
    ডিআরইউর মিট দ্য প্রেস অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত

    আগামী জাতীয় নির্বাচনে বিদেশী পর্যবেক্ষকদের অনুমতি দিতে বাংলাদেশ সরকারের আগ্রহকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তিনি বলেছেন, ‘আমি বলব, আগামী নির্বাচনে যে কোনো বিদেশী পর্যবেক্ষণ মিশন যারা এখানে এসে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তাদের সরকার স্বাগত জানাবে এবং সরকারের দৃষ্টিভঙ্গি উন্মুক্ত থাকবে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী যে বিবৃতি দিয়েছেন, আমরা তাকে অত্যন্ত স্বাগত জানাই।’  ইইউ নিবিড়ভাবে নির্বাচন অনুসরণ করতে আগ্রহীবলেও দুত উল্লেখ করেন।

    বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব  মন্তব্য করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে রাজধানীতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

    রাষ্ট্রদূত বলেন, ইইউ সারা বিশ্বে নির্বাচনকে নিবিড়ভাবে অনুসরণ করে থাকে। তবে ২০২৩ সালে কোন দেশে নির্বাচন পর্যবেক্ষণ করবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘটনা বাংলাদেশে ইউরোপীয় ব্যবসায়িক স্বার্থে কোনো প্রভাব ফেলবে না।


    ইউরোপীয় পার্লামেন্টের একজন সদস্য কর্তৃক ইইউ’র পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির উচ্চ প্রতিনিধিকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি চিঠি লেখা প্রসঙ্গে জানতে চাওয়া হলে হেয়াইটলি বলেন যে চিঠিটি ইউরোপীয় পার্লামেন্ট বা ইউরোপীয় ইউনিয়ন কমিশন নয়, একজন ব্যক্তির কাছ থেকে এসেছে।

    রাষ্ট্রদূত বলেন, এলডিসি থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ প্রত্যক্ষ করার মধ্য দিয়ে ইইউ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে।
    ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবও বক্তব্য রাখেন।




    জাতীয় - এর আরো খবর