শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নির্বাচন বর্জন করলেন ডিএ তায়েব

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ জানুয়ারী, ২০২২ ০৯:০৬ পূর্বাহ্ন

     নির্বাচন বর্জন করলেন ডিএ তায়েব
    নির্বাচন বর্জন করলেন ডিএ তায়েব

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন বর্জন করেছেন অভিনেতা ডিএ তায়েব। তিনি ইলিয়াসকাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ সভাপতি প্রার্থী ছিলেন।

    তিনি ফেসবুকে তার ভেরিফায়েড প্রফাইল থেকে শনিবার (২৯ জানুয়ারি) ভোরে লিখেন, ভোর পৌনে পাঁচটা বাজে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনার ভোটের হিসাব মেলাতে পারছে না। এই নির্বাচন আমি বর্জন করলাম।

    এদিকে ভোরে ঘোষিত ফলাফলে দেখা যায় ডিএ তায়েব ১১২ ভোট পেয়ে হেরে গেছেন।

    ফলাফল অনুযায়ী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২২-২৪ মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আর সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান। অর্থাৎ দুই প্যানেল থেকে সভাপতি-সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। 

    সূত্রমতে, এ নির্বাচনে মোট ৪২৮ জন ভোটারের মধ্যে ৩৬৫ জনের ভোট জমা পড়ে। এরমধ্যে ২৬টি ভোট বাতিল হয়। সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট।

    সাধারণ সম্পাদক পদে মিশা প্যানেলের জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। আর কাঞ্চন প্যানেলের নিপুন পেয়েছেন ১৬৩ ভোট।

     

    সহ-সভাপতি পদে ডিপজল (২১৯ ভোট) ও রুবেল (১৯১ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক (২১২ ভোট) পেয়ে জয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেত্রী শাহানূর (১৮৪ ভোট)৷ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী (২০৫ ভোট)। দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান (২৩২ ভোট), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন (২০৩ ভোট), কোষাধ্যক্ষ পদে আজাদ খান (১৯১ ভোট) পেয়ে জয়ী হয়েছেন৷

    এছাড়া কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মৌসুমী, চুন্নু আর কাঞ্চন-নিপুণ প্যানেলের ফেরদৌস, কেয়া, জেসমিন ও অমিত হাসান।

    এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন পীরজাদা শহীদুল হারুন। তার সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন বি এইচ নিশান ও জাহিদ হোসেন।

    এর আগে শুক্রবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এফডিসিতে উৎসবমুখর পরিবেশে ভোট কার্যক্রম চলে।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ২৯ জানুয়ারী, ২০২২ ০৯:০৬ পূর্বাহ্ন

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    ২৯ জানুয়ারী, ২০২২ ০৯:০৬ পূর্বাহ্ন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ২৯ জানুয়ারী, ২০২২ ০৯:০৬ পূর্বাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ২৯ জানুয়ারী, ২০২২ ০৯:০৬ পূর্বাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ২৯ জানুয়ারী, ২০২২ ০৯:০৬ পূর্বাহ্ন