শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় কুমিল্লার শিশু ঝুমু হত্যাকারীদের বিচার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

    গাইবান্ধা প্রতিনিধি

    ৬ মে, ২০২৪ ০৯:৫৩ পূর্বাহ্ন

    গাইবান্ধায় কুমিল্লার শিশু ঝুমু হত্যাকারীদের বিচার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

    গাইবান্ধায় কুমিল্লার শিশু ঝুমু হত্যাকারীর শাস্তির দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

     

    গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ প্রতিনিধিঃ কুমিল্লায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাজরিন সুলতানা ঝুমুকে (৯) ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সারাদেশের মতো গাইবান্ধায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। 

     

     

    শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের (এনসিটিএফ) উদ্যোগে রোববার (৫ মে) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকীর কাছে এ স্বারকলিপি প্রদান করা হয়।

     

    এসময় এনসিটিএফ গাইবান্ধা জেলার সভাপতি নুসরাত জামান লামিয়া, সহ-সভাপতি নাফিস তাহমীদ, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মানিক, শিশু সংসদ সদস্য আসমাউল হুসনা রোদেলা, সেভ দ্য চিলড্রেনস ইন বাংলাদেশের গাইবান্ধা জেলা ইয়ুথ মেন্টর মো. মেহেদী হাসান ও ইয়ুথ মেন্টর গ্রুপের সদস্য আসফিকুর রহমান আসিফসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

     

     

    গেল ২৯ এপ্রিল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের পর হত্যার শিকার হয় শিশু ঝুমু। পরে সদর দক্ষিণ মডেল থানায় শিশুটির মা বাদী হয়ে হত্যা মামলা করেন। এরপর মামলার প্রধান আসামি মফিজুল ইসলাম মফুকে (৩৮) গ্রেফতার করে র‍্যাব। ধর্ষণের শিকার শিশু তানজিন সুলতানা ঝুমু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের বাসিন্দা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর