বাংলাদেশ যুবমহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য একাধিকবার জাতীয় চলচ্চিত্র ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কিংবদন্তী চিত্রনায়িকা ও নৃত্য শিল্পী অঞ্জনা সুলতানা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হবার জন্য অঞ্জনা সুলতানাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অপু উকিল।
শনিবার (২৯ জানুয়ারি) নিজের এক টুইট বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
এর আগে শুক্রবার অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে অঞ্জনা সুলতানা ২২৫ ভোট পেয়ে সমিতির কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন। শনিবার ভোরে এই ফলাফল প্রকাশ করা হয়।