শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে জেলা ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    রাজবাড়ী প্রতিনিধি

    ২৪ মে, ২০২৪ ১১:০৩ অপরাহ্ন

    রাজবাড়ীতে জেলা ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

     রাজবাড়ীতে জেলা ছাত্রদলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে কর্মী সম্মেলন শুরু হয়।

     

    শুক্রবার ২৪মে দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। কর্মী সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বিএনপি কার্যালয়ে প্রবেশ করেন কেন্দ্রীয় নেতারা। এ সময় চেয়ারে বসা নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব বাধে। শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। এতে বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়।

     

    পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। শুরু হয় কর্মী সম্মেলন। পরিবেশ শান্ত রাখতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। 

     

    সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন নাসির।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর