শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • টানা ৫ দিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৫ মে, ২০২৪ ০৮:৫৮ পূর্বাহ্ন

    টানা ৫ দিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

    টানা ৫ দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্প্রতিবার (২৩ মে) সকাল থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দর এলাকায় দুই দেশে প্রবেশের অপেক্ষায় হাজার হাজার পণ্য বোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে।

    বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি কামাল উদ্দিন শিমুল জানান , গত ১৮- ১৯ -২০ মে ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁতে লোকসভা নির্বাচন, ২১ মে যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচন ও ২২ মে বৌদ্ধ পূর্ণিমার সরকারি ছুটির কারণে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ সকাল থেকে ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তিনি আরও বলেন, টানা ৫ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার কারণে দেশের অনেক শিল্প কলকারখানা, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। প্রতি এ বন্দর দিয়ে সরকারের রাজস্ব আয় হয় ২৫ কোটি টাকা। পাঁচদিন বন্ধ থাকার ফলে এ বন্দর থেকে প্রায় ১২৫ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হলো সরকার।

    বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, টানা পাঁচদিন ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। লোকসভা নির্বাচনের কারণে তিনদিন ভারতে পাসপোর্টধারী বাংলাদেশি পর্যটক ভ্রমণ নিষিদ্ধ ছিল। শুধুমাত্র মেডিকেল ও ভারতীয় পাসপোর্টযাত্রীদের যাতায়াতের অনুমতি ছিল। গত শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর শুরু হয়। বৃহস্পতিবার (২৩ মে) এ নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। সকাল থেকে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত
    অন্যান্য দিনের মতোই স্বাভাবিক হয়েছে।

    পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম।

    তিনি জানান, টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে বন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে বন্দরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর