শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সুগন্ধা নদীতে জাহাজে বিস্ফোরণ, নিহত ১

    ১২ নভেম্বর, ২০২১ ০৩:২৪ অপরাহ্ন

    সুগন্ধা নদীতে জাহাজে বিস্ফোরণ, নিহত ১

    সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন।  আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীর পোনাবালিয়া খেয়াঘাট এলাকায়  এ দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। 

    জানা গেছে, বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান জাহাজের সুকানি মো. কামরুল ইসলাম। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। বিস্ফোরণে জাহাজের তলা ফেটে যায়। 

    সংশ্লিষ্টরা জানান, ঢাকা থেকে জ্বালানি তেল পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে সাগর নন্দিনী নামে একটি জাহাজ ঝালকাঠির ডিপোতে খালাসের জন্য সুগন্ধা নদীতে নোঙর করে রাখে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জাহাজ থেকে খালাসের প্রস্তুতি নিলে পাম্প কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে দ্রুত জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। এসময় কর্মরত ৮ শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে। তাদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে জাহাজের সুকানি মো. কামরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 

    খবর পেয়ে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি হতাহতদের খোঁজখবর নেন। এসময়  জেলা প্রশাসক  বলেন, বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। জাহাজে ১৩ জন স্টাফ ছিলেন। তাদের মধ্যে ৮ জন দগ্ধ হয়েছেন। একজন মারা গেছেন। এখানে পুলিশ সুপার ও সিভিল সার্জন এসেছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

    বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কোবাদ আলী সরদার জানান, এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিস্ফোরণে জাহাজের তলা ফেটে পানি ঢুকছে। জাহাজটি যাতে পানিতে ডুবে না যায় তার জন্য চেষ্টা চলছে। ভেতরে থাকা জ্বালানি তেল খালাসের ব্যবস্থা করা হচ্ছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ নভেম্বর, ২০২১ ০৩:২৪ অপরাহ্ন