শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পলাশবাড়ীতে আবু বকর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের রুমে তালা 

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৯ মে, ২০২৪ ০৯:১৫ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে আবু বকর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের রুমে তালা 

    গাইবান্ধার পলাশবাড়ীর মাঠের বাজার আবু বকর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের রুমে তালা লেগে দিয়েছেন উপাধ্যক্ষ। এতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের পাঠদানসহ অন্যান্য কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। 

    জানা যায়; উপজেলার বেতকাপা ইউপি’র মাঠের বাজার ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাও: সাইদুর রহমান সরকার গত ২৯/০২/২০২৪খ্রি. তারিখে অবসর গ্রহণ করেন। তিনি অবসরে যাওয়ার দিনই গভর্নিং বডির সিদ্ধান্তক্রমে অত্র মাদ্রাসার ইসলামের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেন। বিষয়টি উপাধ্যক্ষ মাও: রশিদুল হক প্রধান কোন ভাবেই মেনে নিতে পারেননি। তিনি ওইদিন থেকে মাদ্রাসার বিভিন্ন কাজকর্মে বাধা প্রদানসহ গত দু’দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের রুমে তালা লাগিয়ে রেখেছিলেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম অদ্যবধি তঁার স্বীয় দায়িত্ব যথাযথ পালন করে আসছেন। তবে মাদ্রাসার উপাধ্যক্ষ মাও: রশিদুল হক প্রধান গভর্নিং বডির সিদ্ধান্তকে উপেক্ষা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষেকে মেনে না নিয়ে এহেন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। গত সোমবার মাদ্রাসায় গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং শিক্ষক-কর্মচারীরা বিষয়টি অবহিত করেন। 

    দায়িত্ব প্রদান কালে মাদ্রাসার বিদায়ী অধ্যক্ষ সাইদুর রহমান সরকার মাদ্রাসার আসবাবপত্র, জমির দলিল, অষ্টম, ১০ম, আলিম, ফাজিল-এর সনদ, নম্বরপত্রসহ অন্যান্য জিনিসপত্রের তালিকা, গভর্নিং বডির তালিকা ও মঞ্জুরীর কপি ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের নিকট বুঝে দেন। 

    অত্র মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ (অব.প্রাপ্ত) আলহাজ্ব জয়নুল আবেদীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে শফিকুল ইসলামকে দায়িত্ব দেয়ার কথা স্বীকার করেন। 

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান-এর সাথে কথা হলে তিনি জানান, ওই মাদ্রাসায় দুইজন অধ্যক্ষ রয়েছেন। তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান। 
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর