শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মেজর সিনহা হত্যা মামলার রায় আজ

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ জানুয়ারী, ২০২২ ০৮:৪৩ পূর্বাহ্ন

    মেজর সিনহা হত্যা মামলার রায় আজ
    মেজর সিনহা হত্যা মামলার রায় আজ

    বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় আজ সোমবার। এই মামলার দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে গত ১২ জানুয়ারি রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত।

    সূত্রমতে, কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পট, মেরিন ড্রাইভের পাশে পাহাড়, পর্বত ও সমুদ্রের প্রাকৃতিক দৃশ্যের ইউটিউব চ্যানেল ‘জাস্ট গো’র জন্য ভিডিও চিত্র ধারণ করতে গিয়েছিলেন মেজর (অব.) সিনহা এবং তাঁর দুই সহযোগী সিফাত ও শিপ্রা দেবনাথ। ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার মুইন্যা পাহাড়ে তথ্যচিত্র নির্মাণের শুটিং করেন তিনি। রাতে রিসোর্টে ফেরার পথে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন তিনি।

    কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম জানান, হত্যাকাণ্ডের পরপরই আটক করা হয়েছিল তাঁর সহযোগী সিফাতকে। এরপর তিনি যে রিসোর্টে থাকতেন, সেই নীলিমা রিসোর্টে পুলিশ তল্লাশি চালায় এবং শিপ্রা দেবনাথকে আটক করে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় একটি এবং রামু থানায় দুটিসহ তিনটি মামলা করে। মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডের ঘটনা সারা দেশেই চাঞ্চল্যের সৃষ্টি করে।

    হত্যাকাণ্ডের পাঁচ দিন পর ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে হত্যা মামলা করেন। এতে আসামি করা হয় টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী, উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিতসহ পুলিশের ৯ সদস্যকে। আদালত মামলাটির তদন্তভার দেন কক্সবাজারের র‌্যাব-১৫কে। সেই সঙ্গে র‌্যাব-১৫কে পুলিশের করা তিনটি মামলার তদন্তের দায়িত্বও দেওয়া হয়।

     




    জাতীয় - এর আরো খবর