শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় এপেক্স ক্লাবের স্কুলিং ও চেঞ্জওভার অনুষ্ঠিত

    আঃ খালেক মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি

    ৩১ মে, ২০২৪ ১০:৩২ অপরাহ্ন

    গাইবান্ধায় এপেক্স ক্লাবের স্কুলিং ও চেঞ্জওভার অনুষ্ঠিত

    এপেক্স বাংলাদেশ জেলা-৭এর স্কুলিং ও চেঞ্জওভার শুক্রবার (৩১ মে) গাইবান্ধার এসকেএস ইন-এ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক। জেলা-৭এর গভর্নর এপে: নাজমুল করিম ডলারের সভাপতিত্বে এবং আয়োজনের চেয়ারম্যান এপে: নাসিম আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপে: অ্যাড. মনিরুল ইসলাম পান্না, পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট এপে: রুহুল মইন চৌধুরী। 


    অতিথি ছিলেন এনওয়াইসিডি এপে: আবু হানিফ তুহিন, এনএসডি এপে: নুরুল আমিন চৌধুরী আরমান, এনইডি এপে: স্বপঙ্কর বড়ুয়া। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন বেগম রোকেয়া সরকারি কলেজের সহযোগি অধ্যাপক এলএনএম আজহারুল ইসলাম দুলাল, এনআইআরডি এপে: ইঞ্জিনিয়ার জামান আহম্মেদ, পিডিজি-১ এপে: হুমায়ুন কবীর, পিডিজি-১ এপে: শরীফউদ্দিন ভুঁইয়া, পিডিজি-২ এপে: শহিদুল আলম বাপি প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলদিয়ে বরণ করেন এপেক্স ক্লাব অব গাইবান্ধার প্রেসিডেন্ট এপে: অধ্যাপক ধীরেশ চক্রবর্ত্তী উজ্জল ও সাবেক প্রেসিডেন্ট এপে: খায়রুজ্জামান দুদু। ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান জেলা-৭এর গভর্নর এপে: নাজমুল করিম ডলার। কার্যক্রমে জেলা ৭ এর আওতাধীন ৯টি ক্লাবসহ সারাদেশের ১৭৫জন এপেক্সিয়ান অংশগ্রহণ করেন।


    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত করা মনুষ্যত্যের কাজ। মানুষ মানুষের কল্যাণে কাজ করবে। এক্ষেত্রে আন্তর্জাতিক সেবাধর্মী প্রতিষ্ঠান এপেক্স ক্লাবের গুরুত্ব কোন অংশেই কম নয়। তিনি সর্বদা সকলকে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান। সেইসাথে এপেক্স ক্লাবের কর্মকাণ্ডের প্রশংসা করেন। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর