শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় সাংবাদিকদের বিরুদ্ধে চাদাবাজির মামলার প্রতিবাদে সমাবেশ ও সড়ক অবরোধ

    গাইবান্ধা প্রতিনিধি

    ৪ জুন, ২০২৪ ০৯:৪৫ পূর্বাহ্ন

    গাইবান্ধায় সাংবাদিকদের বিরুদ্ধে চাদাবাজির মামলার প্রতিবাদে সমাবেশ ও সড়ক অবরোধ

    গাইবান্ধার কামারজানির গোঘাটে অবৈধ বালু উত্তোলন চক্রের বিরুদ্ধে সংবাদ প্রচারের জেরে মিথ্যা চঁাদাবাজির মামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সোমবার (৩ জুন) দুপুরে গাইবান্ধার ডিবি রোডে তিনঘন্টা ব্যাপী মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসুচি পালন করা হয়েছে। গাইবান্ধা প্রতিবাদী সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসুচি পালিত হয়।


    সাংবাদিক শফিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন, অমিতাভ দাশ হিমুন, জাভেদ হোসেন, ইদ্রিসউজ্জামান মোনা এবং মামলার শিকার মিলন খন্দকার, মো. সুমন মিয়া ও রিয়ন ইসলাম রকিসহ অন্যরা।


    বক্তারা বলেন, বালু উত্তোলনের মাধ্যমে ওই এলাকার প্রকৃতি ও পরিবেশ বিনষ্ট হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা গত ১৭ই ফেব্রুয়ারি তাদের টেলিভিশন ও সংবাদপত্রে বিষয়টি তুলে ধরেন। পরে তাদের নানাভাবে ম্যানেজের চেষ্টা করে বালুখেকোচক্র ও একটি প্রভাবশালী কুচক্রিমহল। তারা রাজি না হলে সংবাদ প্রচারের আড়াই মাস পর গাইবান্ধা থানায় চঁাদাবাজির মিথ্যা মামলা দায়ের করা হয়। তারা উচ্চ ও স্থানীয় আদালত থেকে জামিন গ্রহণ করেন। সাংবাদিক নেতৃবৃন্দ এ মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।


    ভুক্তভোগী সাংবাদিক মিলন খন্দকার জানান, ওই বালুখেকো চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত ২০ লাখ টাকা জরিমানা করে। একজন সরকারি কর্মকর্তা বাদী হয়ে মামলাও করেন। সেই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রভাবশালী চক্রকে ম্যানেজ করে মামলাটি দায়ের করা হয়। তিনি ওই চক্রের মুলহোতা মামলার বাদি জাহাঙ্গীর মিয়াসহ অন্যদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।


    পরে সমাবেশে অংশগ্রহনকারীরা শহরের ব্যস্ততম সড়ক ডিবিরোড প্রায় ১ঘন্টা অবরোধ করে রাখে। এসময় শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। 




    সারাদেশ - এর আরো খবর