শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষায় বরাদ্দ বেড়েছে ৬ হাজার ৫৪৭ কোটি টাকা

    নিজস্ব প্রতিবেদক

    ৭ জুন, ২০২৪ ০৮:৪০ পূর্বাহ্ন

    শিক্ষায় বরাদ্দ বেড়েছে ৬ হাজার ৫৪৭ কোটি টাকা

    আগামী ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে ৯৪ হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা চলতি অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ৬ হাজার ৫৪৭ কোটি বেশি।

    বৃহষ্পতিবার বিকাল ৩ টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন।

    এবার প্রাথমিক ও গণশিক্ষা খাতে ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ৩০ হাজার ৪৮২ কোটি টাকা।

    কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় এবারের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বেড়েছে। এ খাতে ১১ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ৯ হাজার ৯৮৪ কোটি টাকা ।

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৪৪ হাজার ১০৮ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে যা ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ৩৪ হাজার ১৩১  কোটি টাকা ছিল।

    এবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এবার দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হয়েছে। 
    বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন,একটি শিশুর জ্ঞানের ভিত তৈরি হয় প্রাথমিক শিক্ষার স্তরে। তাই  জাতীয় উন্নয়নে প্রাথমিক শিক্ষার প্রভাব সুগভীর এবং এটি টেকসই উন্নয়ন নিশ্চিত করার অন্যতম প্রধান ধাপ। এ বিবেচনায় প্রাথমিক শিক্ষার উন্নয়নে চলমান কার্যক্রমগুলোকে আরো গতিশীল করার পাশাপাশি এ খাতের উন্নয়নে নতুন নতুন কার্যক্রম গ্রহণ করা হবে।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর