শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে ছিনতাই ও রক্তাক্ত জখমে আহত ২ : আটক ২

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৬ জুন, ২০২৪ ০৭:৫৪ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে ছিনতাই ও রক্তাক্ত জখমে আহত ২ : আটক ২

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জেরে পথরোধ করে মারপিটকালে দুই সহোদরকে রক্তাক্ত জখম করে দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। 


    শুক্রবার (১৪ জুন, ২০২৪) গোবিন্দগঞ্জ উপজেলার  ইউপির বাল্যা গ্রামে ঘটনাটি ঘটে। আহতদের পিতা আলহাজ্ব আ. হামিদ মণ্ডল বাদী হয়ে প্রতিবেশি রবিউল, রায়হান, মেজবাহুল, আ. রাজ্জাক গংদের অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দাখিল করেছে। 


    এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার গ্রামবাসীদের চাপের মুখে অভিযুক্তদের অনেকেই স্থানীয় বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে আশ্রয় নেন। এর মধ্যে অভিযুক্ত আ. রাজ্জাকের পুত্র মেজবাহুল ও আবু রায়হানকে আটক দেখিয়ে পুলিশ তাদের দু’জনকে গোবিন্দগঞ্জ থানা হেফাজতে পাঠায়। 


    এ রিপোর্ট লেখাকালে শনিবার গভীর রাত পর্যন্ত গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা থানায় আশ্রয় নেয়া সব অভিযুক্তদের চালানের দাবিতে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের মূলগেটে অবস্থান নিয়েছে।


    অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব থেকে উভয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলমান। ঘটনার দিন সকালে আহত আলু ব্যবসায়ী মামুন মণ্ডল স্থানীয় সূর্য্যগাড়ী আলু স্টোরে আলু কেনা-বেচার জন্য বাড়ি থেকে দুই লাখ টাকা নিয়ে বের হয়। পথিমধ্যে আইয়ুব আলীর মনোহারী দোকানের সামনে পৌঁছামাত্র অভিযুক্ত ব্যক্তিরা সংঘবদ্ধভাবে তার পথরোধ করে মারপিটে রক্তাক্ত জখম করে তার কাছে থাকা টাকাগুলো ছিনিয়ে নেয়। তাকে উদ্ধারে বড় ভাই বাবু মণ্ডল এগিয়ে গেলে তাকেও মারপিটে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর