শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উখিয়ায় পাহাড় ধসে নিহত বেড়ে ১০

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ জুন, ২০২৪ ১১:১৫ অপরাহ্ন

    উখিয়ায় পাহাড় ধসে নিহত বেড়ে ১০

    কক্সবাজারের উখিয়ায় মঙ্গলবার রাত থেকে ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দশজনে দাঁড়িয়েছে।
    প্রবল বৃষ্টিপাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৪টি স্থানে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। এতে এপর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন স্থানীয় বাসিন্দা ও অপর আটজন রোহিঙ্গা।

    নিহতরা হলেন- ব্লক ১০ এর আবুল কালামের ছেলে আবু মেহের (২৫), লাল মিয়ার ছেলে আবুল কালাম (৫৭), মতিউর রহমানের মেয়ে সলিমা খাতুন (৪২), শরিফ হোসেনের মেয়ে জয়নব বিবি (১৯), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার আলী জহুরের ছেলে মো. হোসেন আহমেদ (৫০), ওই ক্যাম্পের আই ৪ ব্লকের আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম (১৮) ও বি-৮২ ব্লকের মো. হারেজ (৪), ফুতুনি (৩৪), উখিয়ার থাইংখালী এলাকার শাহ আলমের ছেলে আব্দুল করিম (১২) এবং আই ৯ ক্যাম্পের মো. জামালের ছেলে মো. সালমান (৩)।  

    আরও প্রাণহানির আশংকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের অন্যত্র সরিয়ে নিচ্ছে প্রশাসন।
    কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, ক্যাম্পে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেয়া হয়েছে। আরও কেউ ঝুঁকিপূর্ণ আছে কিনা দেখা হচ্ছে। তাদেরও সরিয়ে নেয়ার কাজ চলছে।

    এদিকে, কক্সবাজার আবহাওয়া অফিসের উপ-সহকারি পরিচালক তোফায়েল আহমদ জানান, মঙ্গলবার বেলা ১২টা থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় কক্সবাজারে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে পাহাড় ধসের সর্তক সংকেত দেয়া হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর