শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নিম্ন মধ্যবিত্ত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলো "দি অরা" 

    আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম প্রতিনিধি

    ২০ জুন, ২০২৪ ০৮:০০ অপরাহ্ন

    নিম্ন মধ্যবিত্ত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলো

    নিন্ম মধ্যবিত্ত মানুষের সাথে কোরবানির ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সামাজিক সংগঠন 'দি অরা' আয়োজন করে "উৎসর্গের মহিমা"। এ আয়োজনে  তারা একটি গরু জবাই করে নগরীর হালিশহর এলাকার নিন্ম মধ্যবিত্ত মোট ৪২টি পরিবারের মধ্যে ১.৫ কেজি করে মোট ৬৩ কেজি মাংস বিতরণ করেছে।

    গত মঙ্গলবার (১৮ জুন) এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন "দি অরা" এর  সভাপতি আব্দুল হাকিম এবং সহসভাপতি ওমর ফারুক সাফিরসহ প্রমুখ। 

    এই আয়োজনে মোট ৩১জন সেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। এতে ইভেন্ট লিডার হিসেবে ছিলেন মাহেদুল হোসেন সহ কো-লিডার সিরাজাম মুনিরা এবং আবদুর রহিম। 

    সংগঠনের সহ সভাপতি ওমর ফারুক বলেন, ঈদ মানে আনন্দ কিন্তু এই কোরবানির ঈদে সাধারণত নিন্ম মধ্যবিত্ত মানুষেরা কোরবানি দিতে পারে না এবং  কারো কাছে মুখ ফুটে চাইতেও পারে না। আর এ চিন্তাকে মাথায় রেখে আমরা "দি অরা" এই আয়োজনটি করেছি এবং আমরা অনুদান তুলে একটি গরু জবাই করে গোপনীয়তা বজায় রেখে মোট ৪২টি নিন্ম মধ্যবিত্ত পরিবারের মাঝে মাংস বিতরণ করেছি যাতে তাদের মুখে ঈদের হাসিটা ফুটে উঠে। এইরকম মানবিক কার্যক্রম আমরা "দি অরা" সবসময় বজায় রাখবো এবং তাতে সবসময় আমরা আপনাদের সকলের সহায়তা কামনা করি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর