সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ন

সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
ফাইল ছবি।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেএম জাহিদ হোসেন। 

তিনি বলেন, মেডামের জন্য দোয়া করবেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।  এর আগে শুক্রবার (২১ জুন) জরুরি ভিত্তিতে রাত ৩টার দিকে তাঁকে হাসপাতালে নেয়া হয়।

ডা. জাহিদ  জানান, বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রাত ৩টার দিকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

২২ জুন, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ন