শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অবৈধ সম্পদ: ঢাকা জেলার সার্ভেয়ারের বিরুদ্ধে মামলা

    নিজস্ব প্রতিবেদক

    ২ ফেব্রুয়ারী, ২০২২ ১২:২৭ পূর্বাহ্ন

    অবৈধ সম্পদ: ঢাকা জেলার সার্ভেয়ারের বিরুদ্ধে মামলা
    দুদক

    ৩০ লাখ ৭০ হাজার ৪৭৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ১১ লাখ ১৮ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার মো. আতাউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    সোমবার (৩১ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে মামলাটি করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

    আতাউর রহমান বর্তমানে প্রেষণে কেরানীগঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত রয়েছেন। তিনি ঢাকার ঝিগাতলায় বাস করেন।

    মামলার এজাহারে বলা হয়েছে, আতাউর রহমানের অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় ২০১৯ সালের ২৯ আগস্ট সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করে দুদক। সেই বছরের ২২ অক্টোবর তিনি কমিশনে তার সম্পদ বিবরণী দাখিল করেন।

    দাখিল করা সম্পদ বিবরণীতে আতাউর রহমান ২৫ লাখ ৬৫ হাজার ৭৭৩ টাকার স্থাবর ও ১৩ লাখ ১৪ হাজার ২০২ টাকার অস্থাবরসহ মোট ৩৮ লাখ ৭৯ হাজার ৯৭৫ টাকার সম্পদের ঘোষণা দেন। তবে সম্পদের বর্ণনায় দেখা গেছে, আসামি আতাউর ‘ইস্টার্ন হাউজিং লিমিটেডের আফতাব নগর প্রকল্পে’ ২ দশমিক ৮৮ শতাংশ জমি ২০১৫ সালে তার বাবার নামে ক্রয় করেন। পরে হেবা দলিলের মাধ্যমে দান হিসেবে গ্রহণ করেন। সেখানে জমির দালিলিক মূল্য ৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা দেখিয়েছেন।

    এছাড়া তিনি শরীয়তপুর জেলার মহেশখালী মৌজায় ৯ দশমিক ৫০ শতাংশ জমি তার ভাইয়ের কাছ থেকে দান হিসাবে ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর গ্রহণ করেন। যার দালিলিক মূল্য ১ লাখ ৮১ হাজার টাকা। একই তারিখের একই মৌজায় আতাউর নিজ নামে ৬ দশমিক ৫০ শতাংশ জমিও ক্রয় করেন। দুদকের অনুসন্ধানে প্রকৃত মূল্য দলিল মূল্যের চেয়ে অনেক বেশি পাওয়া গেছে।

    দুদক জানায়, আতাউর দান গ্রহণকারী হিসেবে দেখলেও প্রকৃতপক্ষে সেটা তার কৌশল ছিল। একই সঙ্গে জমির মূল্য কম দেখিয়ে ১১ লাখ ১৮ হাজার ৫০০ টাকার সম্পদের মূল্য প্রদর্শন না করে মিথ্যা তথ্য দিয়েছেন, যা দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

    এছাড়া আতাউর রহমানের আয়কর নথি ও আয়-ব্যয় সংক্রান্ত অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে ৩০ লাখ ৭০ হাজার ৪৭৫ টাকার সম্পদের প্রমাণ পাওয়া গেছে, যা জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ হিসেবে প্রাপ্ত রেকর্ডপত্রে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায়।




    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২ ফেব্রুয়ারী, ২০২২ ১২:২৭ পূর্বাহ্ন