বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনএস গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান এম.এন.এইচ. বুলুর মুক্তির জন্য প্রধানামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটরিয়ামে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ হস্তক্ষেপ কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এম.এন.এইচ. বুলুর চার সন্তানের জননী হোসনে আরা নাজ, মেয়ে নুসরাত লায়লা পিংকি বুলু, বিএনএস গ্রপের মহাব্যবস্থাপক মোখসুদুজ্জামন, বিএনএস গ্র“পের কো-অডিনেটর-টু-চেরয়ারম্যান ইকবাল হোসেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তেবে হোসনে আরা নাজ বলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্তৃক দুই দফা অনাপত্তি সার্টিফিকেট ও সিএমএম আদালত কর্তৃক চার্জশিট হতে অব্যাহতি আদেশ থাকা সত্তে¡ও একই বিষয়ে ভিন্ন ২টি সংস্থা কর্তৃক বারবার মামলা দায়েরের কারণে এম.এন.এইচ. বুলুর মুক্তি হচ্ছে না। বর্তমানে শ্রমিকদের বেতন ভাতা ও কারখানা প্রায় বন্ধের উপক্রম হয়েছে। এতে শ্রমিকরা প্রায় তিন মাস যাবৎ বেতন-ভাতাদি না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে এম.এন.এইচ. বুলুকে নিঃশর্ত মুক্তি প্রদান ও কর্মস্থল টিকিয়ে রাখতে এবং বেতন ভাতা নিয়ে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার সুযোগ চান হোসনে আরা নাজ।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ন্যাশনাল কেমিক্যাল ম্যানুঃ কোং. লিঃ এবং এবিকো ইন্ডাস্ট্রিজ লিঃ-এর প্রতিষ্ঠানের মালিক এম.এন.এইচ. বুলু বিএনএস গ্র“প অব কোম্পানীজের চেয়ারম্যান।
এছাড়াও তিনি বিএনএস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার প্রকাশক, চ্যানেল-২১ এর চেয়ারম্যান এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক। এছাড়া স্পন্সর শেয়ার হোল্ডার হিসেবে মালিকানা, প্রাইম এশিয়া ইনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা-এর একজন সম্মানিত ট্রাস্টি বোর্ড সদস্য। ঢাকা শহরের প্রাণকেন্দ্র গুলশান, বনানী ও উত্তরা এলাকায় ৩টি বাণিজ্যিক বহুতল ভবনের মালিক। এম.এন.এইচ. বুলুর মালিকানাধীন বিএনএস গ্রুপ অব কোম্পানীজের অঙ্গ প্রতিষ্ঠান বিভিন্ন শিল্প-কারখানায় শত শত শ্রমিক-কর্মচারী কর্মরত আছেন। সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে তিনি বিগত ২০১৫ সালে বিএনপি কর্তৃক প্রদত্ত অবরোধ চলাকালীন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একশত ব্যক্তি ও পরিবারের মাঝে এক লাখ টাকা করে নগদ সহায়তা প্রদান করেছেন এবং বহু সামাজিক সংগঠনে সাহায্য-সহযোগিতা করে আসছেন।
এম.এন.এইচ. বুলু গত ১৬ নভেম্বর ২০২১ হতে জেলহাজতে আটক আছেন। আমির ফুড নামীয় একটি প্রতিষ্ঠানের রপ্তানির বিপরীতে সরকারি প্রণোদনার অর্থ আÍসাতের অভিযোগে গত ২০১৫ সালের ৮ মার্চ বনানী থানায় একটি মামলায় এম.এন.এইচ. বুলুকে ১ নং আসামি আমির হোসেনের ব্যাংক হিসাবের নমিনি দেখিয়ে ৩নং আসামি হিসাবে উলে¬খ করা হয়। কিন্তু উক্ত ব্যাংক হিসাবের নমিনি ফরমে এম.এন.এইচ. বুলুর কোনো স্বাক্ষর নেই। এই প্রতিষ্ঠানের মালিক মো. আমির হোসেন, যিনি এম.এন.এইচ. বুলুর প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় উক্ত কার্যকলাপ করেন। বিষয়টি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দালিলিক কাগজপত্রাদি যাচাই-বাছাই করে বুলুর নাম এজাহার হতে বাতিল করার জন্য অবহিত পূর্বক গত ২০১৭ সালের ২২ জানুয়ারি তারিখে একটি সার্টিফিকেট ইস্যু করা হয়।
পরবর্তীতে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-১ এর বিচারক উক্ত মামলার চার্জশিট শুনানিতে গত ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারিতে এম.এন.এইচ. বুলুকে অব্যাহতি প্রদান করেন। কিন্তু এর পরেও ঠিক একই বিষয়ে ভিন্ন ভিন্ন ২টি সংস্থা যথাক্রমে- সিআইডি ও দুদক ২০২০ সালের ১৩ আগস্ট পুনরায় মামলা দায়ের করে। অদ্যাবধি এম.এন.এইচ. বুলু জেলহাজতে রয়েছেন। উক্ত বিষয় সম্পর্কে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ বিগত ২০২০ সালের ২০ আগস্ট এম.এন.এইচ. বুলুর নামে পুনরায় অপর একটি সার্টিফিকেট ইস্যু করে। সেখানে দুদক কর্তৃক দায়েরকৃত মামলায় বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত বিগত ১৩ জানুয়ারি শোন অ্যারেস্টের আবেদন মৌখিকভাবে খারিজের আদেশ দেন। কিন্তু গত ১৬ জানুয়ারি দুদকের পুনঃ শুনানির আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ২ ফেব্র“য়ারি শোন অ্যারেস্টের বিষয়ে আদেশের জন্য পুনঃ শুনানির দিন ধার্য করেন।
সংবাদ সম্মেলনে এম.এন.এইচ. বুলুর মেয়ে নুসরাত লায়লা পিংকি বুলু বলেন, তার বাবা (এম.এন.এইচ. বুলু) শারীরিকভাবে অসুস্থ। জেলহাজত থেকে হার্ট অ্যাটাকের কারণে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এরপর আবার তার বাবার অবস্থার অবনতি হলে গত ২২ জানুয়ারি কারা কর্তৃপক্ষ তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসা শেষে তাকে আবার জেলহাজতে প্রেরণ করেন।
তিনি আরো বলেন, একই বিষয়ে ভিন্ন ভিন্ন দুটি সংস্থার মামলার কারণে তার বাবা জেল হাজতে। যে আমির ফুড প্রতিষ্ঠানের কারণে তার বাবা জেল হাজতে সেই আমির ফুড কোম্পাানির সাথে এম.এন.এইচ. বুলুর কোন প্রকার সম্পর্ক নাই। এমনকি যে ব্যাকং হিসাবে এম.এন.এইচ. বুলুকে নমিনি করা হয় সেই সেই ব্যাংকের ফর্মে এম.এন.এইচ. বুলুর স্বাক্ষর পর্যন্ত নাই। অথচ ৮০ দিন যাবত সেই মামলা কারাগারে এম.এন.এইচ. বুলু। এমনতাঅবস্থায় সবদিক বিবেচনা করে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামানা করেন এম.এন.এইচ. বুলুর পরিবারের সদস্যরা।