শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৭ জুন, ২০২৪ ০৯:৪৮ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভনে একাধিক দিন বিভিন্ন স্থানে অবস্থান শেষে বিয়েতে অসম্মতি জানানোয় প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে প্রেমিকা।


    ঘটনাটি ঘটেছে উপজেলার দরবস্ত ইউপির ফকিরপাড়া গ্রামে। ওই গ্রামের তাজু মন্ডলের ছেলে তৌহিদ মণ্ডল পাশ্ববর্তী গ্রামের স্নাতক ১ম বর্ষের এক ছাত্রীর সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ২১ জুন, ২০২৪ বিয়ের প্রলোভনে প্রেমিকাকে মোবাইল ফোনে খবর দিয়ে বাড়ি থেকে ভাগিয়ে নেয়। পূর্বের ন্যায় এবারও বিভিন্ন জায়গায় অবস্থান শেষে বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। এরপর প্রেমিকের পরিবার ও আত্মীয়স্বজনরা বেগতিক বুঝে তৌহিদকে  আত্মগোপন করে রেখেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গভীর রাত পর্যন্ত প্রেমিকার বাড়িতেই অবস্থান করছেন ওই ছাত্রী।


    মেয়েটি জানায়, বিয়ের আশ্বাসেই বিভিন্ন সময় ও স্থানে আমাকে নিয়ে সে অবস্থান করে আমার সর্বনাশ করেছে। ও বিয়ে না করলে আমি এ বাড়ি থেকে জীবিত বের হব না। 


    এদিকে তৌহিদ মণ্ডলের পরিবারের সদস্যরা জানান, তৌহিদ বাড়ি নেই; সে আসলে তাদের বিয়ে পড়ানো হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর