সাব-রেজিস্ট্রার পদে বড় ধরণের বদলি করেছে সরকার। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ৩৭ জন সাব-রেজিস্ট্রারকে বিভিন্ন স্থানে বদলি করে আদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়টির সিনিয়র সহকারী সচিব মো. শফিউল আলম স্বাক্ষরিত বদিল আদেশে বলা হয়, বদলির প্রাপ্যতা হওয়ায় এবং প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে সাব-রেজিস্ট্রারদের বদলি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বদলি হওয়া সাব-রেজিস্ট্রাররা হলেন-আবু তাহের মো. মোস্তফা চট্টগ্রাম থেকে রূপগঞ্জে, এস এম শফিউল বারী রূপগঞ্জ থেকে খিলগাঁও, এবিএম নুরুজ্জামান মানিকগঞ্জ থেকে চট্টগ্রাম সদর, টিনু চাকমা রামু থেকে পলাশ, মুজিবুর রহমান পলাশ থেকে রামু, জামাল উদ্দিন কোম্পানিগঞ্জ থেকে নাসিরনগর, আনোয়ার হোসেন খুলনা সদর থেকে কুষ্টিয়ার দৌলতপুর, হাফিজুর রহমান বাগেরহাট সদর থেকে খুলনা সদর, মোহায়মেনুর রহমান পাইকগাছা থেকে ফুলতলা, তন্ময় কুমার মন্ডল লক্ষীপাশা থেকে মোড়লগঞ্জ, পার্থ প্রতীম মুখার্জী মোড়লগঞ্জ থেকে মুলাদী, একেএম সালাউদ্দিন কালাই থেকে নলছিটি, নুরুল আফসার নলছিটি থেকে বরগুনার আমতলি, গোলাম সারোয়ার নেত্রকোনা সদর থেকে নাটোর সদর, রমজান খান গুলশান থেকে নেত্রকোনা সদর, শাহ মো. আশরাফ উদ্দিন ভুইয়া নোয়াখালী সদর থেকে গুলশান, আব্দুল্লাহ আল মাসুম নীলফামারীর কিশোরগঞ্জ থেকে সুন্দরগঞ্জ, মিজানুর রহমান সুন্দরগঞ্জ থেকে বগুড়া শেরপুর, শেখ কাওসার আহমেদ খিলগাঁও থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর, শংকর কুমার ধর হবিগঞ্জ চারাভাঙ্গা হবিগঞ্জ থেকে হবিগঞ্জ সদর, নিতেন্দ্র লাল দাস বড়লেখা মৌলভীবাজার থেকে চারাভাঙ্গা, মোছা. মুক্তা সুলতানা গোপালপুর টাঙ্গাইল থেকে মেঘনা কুমিল্লা, জাহিদুল হক হোসেনপুর থেকে গোপালপুর, রতন অধিকারী পাটগ্রাম থেকে পূর্বধলা, নাফিসা নাওয়ার পূর্বধলা থেকে রাজশাহী দুর্গাপুর, তমাল আহমেদ মির্জাগঞ্জ থেকে নানুপুর, অমিত মঙ্গল চাকমা নানুপুর থেকে চকরিয়া, মনিরুজ্জামান ফুলতলা থেকে মেহেরপুর সদর, তৌহিদুল ইসলাম পার্বতীপুর থেকে তানোর, শাকিব রায়হান শরীফ বাঘা থেকে হাকিমপুর, মাহবুবুর রহমান রানীনগর থেকে দুর্গাপুর, আখলাকুর রহমান দুর্গাপুর থেকে কোম্পানীগঞ্জ, আবুল কাশেম নাগরপুর থেকে শেরপুর সদর, মইনুল হক গলাচিপা থেকে ইসলামকাঠি সাতক্ষীরা, মোস্তাক হোসেন ইসলামকাঠি থেকে চৌগাছা, নারায়ণ মন্ডল চৌগাছা থেকে ঝিকরগাছা এবং কাওছার খান আড়াইহাজার থেকে ডেমরা ঢাকা।
এসব সাব-রেজিস্ট্রারদেরকে আগামী ৮ ফেব্রুয়ারি তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণপুর্বক অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য বিজ্ঞপ্তি জারি করতে মহা-পরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ করা হয়।#