শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় নিখোঁজ ২ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার 

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৯ জুন, ২০২৪ ০৯:২০ পূর্বাহ্ন

    গাইবান্ধায় নিখোঁজ ২ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার 

    গাইবান্ধার ফুলছড়ির যমুনা নদী থেকে ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দু’দিন পর তাদের লাশ উদ্ধার করা হয়। (শুক্রবার, ২৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার গলনার চর ও বাইনকার চরের সামনে যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। 


    নিহতের মধ্যে ওমর ফারুক ফুলছড়ি উপজেলার দণি উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।


    স্থানীয়রা জানান, গত বুধবার (২৬ জুন) রাতে উপজেলার কালিরক্যাশ চর থেকে নিখোঁজ হন তারা। পরে অনেক খোঁজখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। একপর্যায় শুক্রবার সকালে যমুনা নদীতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করেন।


    ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে স্থানীয়দের খবরে গজারিয়া ইউনিয়নের গলনার চর ও বাইনকার চরের সামনে যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর