মাদক মামলায় কৃষক লীগের বহিষ্কৃত নেতার যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

৪ জুলাই, ২০২৪ ১২:৩৯ পূর্বাহ্ন

মাদক মামলায় কৃষক লীগের বহিষ্কৃত নেতার যাবজ্জীবন

রাজবাড়ীতে মাদকের মামলায় গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি মো. হাবিবুর রহমানকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি গ্রামের জোনাব আলীর ছেলে।

বুধবার (৩ জুলাই) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর অতিরিক্ত দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার জাহান এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১ মে সকাল পৌনে ১১টার সময় গোয়ালন্দঘাট থানার কুমড়াকান্দিতে দণ্ড পাওয়া মো. হাবিবুর রহমানের বসত ঘরের খাটের নিচে একটি মাটির জার থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন র‌্যাব। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদক মামলা করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত সরকারি কৌঁসলি (পি.পি) অ্যাডভোকেট আবু বকর মিয়া বলেন, ফেন্সিডিলের মামলায় হাবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৪ জুলাই, ২০২৪ ১২:৩৯ পূর্বাহ্ন