শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় বাস উল্টে মোটরসাইকেল আরোহী নিহত আহত- ১০

    গাইবান্ধা প্রতিনিধি

    ৪ জুলাই, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ন

    গাইবান্ধায় বাস উল্টে মোটরসাইকেল আরোহী নিহত আহত- ১০

    গাইবান্ধার সদর উপজেলার তুলসীঘাটে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বাসের চাপায় অজ্ঞাত পরিচয়ের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

    মঙ্গলবার (২ জুলাই) রাত ১১টার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কের তুলসীঘাট হেলিপ্যাডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, সুন্দরগঞ্জ থেকে সোনার বাংলা পরিবহণের একটি বাস ২৫-৩০ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। দ্রুতগতিতে আসা বাসটি তুলসীঘাটের হেলিপ্যাডের সামনে পৌঁছলে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কে থাকা মোটরসাইকেলে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় আহত হয় বাসে থাকা অন্তত ১০ যাত্রী। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশস্কাজনক। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের উদ্ধা করে পাঠানো হয় সদর হাসপাতালে।

    বাসে থাকা যাত্রীদের অভিযোগ, শুরু থেকে বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। বারবার যাত্রীরা নিষেধ করলেও তাতে কর্ণপাত করেনি চালক। চালকের বেপরোয়া গতির কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে।

    বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। উল্টে যাওয়া বাসটি উদ্ধারে চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর