শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মহিমাগঞ্জ এমবিএসএস এর গ্রাহকদের ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

    গাইবান্ধা প্রতিনিধি

    ৯ জুলাই, ২০২৪ ১১:০২ পূর্বাহ্ন

    মহিমাগঞ্জ এমবিএসএস এর গ্রাহকদের ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ব্যবসায়ী সমবায় সমিতির (এমবিএসএস) ১২শ’ সদস্যর জমানো সঞ্চয়, ডিপোজিট, ফিক্সড ডিপোজিট ও ডিপিএস এর প্রায় ৩ কোটি টাকা আত্মসাত করে বিদেশে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি সমিতির ক্যাশিয়ার এনামুল হক বিদেশে পাড়ি জমিয়েছে এবং তার মত সভাপতি আমিনুল এহসান আপেল ও সাধারণ সম্পাদক আ. মতিন আত্মগোপনে থেকে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন। যা বন্ধে সমিতির ক্ষতিগ্রস্থ সদস্যদের পক্ষে নবাব আলী শেখ থানায় লিখিত অভিযোগ করেছেন।


    জানা গেছে, ২০০৯ সালে মহিমাগঞ্জ ব্যবসায়ী সমবায় সমিতি প্রতিষ্ঠা করে রেজি: নং- ২০/২০১৮ লাখ করে। এরপর ক্ষুদ্র ঋণ প্রকল্প, ডিপিএস, ফিক্সড ডিপোজিডসহ বিভিন্ন মেয়াদে আর্থিক লেনদেন শুরু। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা প্রায় ১২শ’। তাদের কাছ থেকে সঞ্চয়সহ ২, ৩ ও ৫ বছর মেয়াদী লেনদেনে প্রায় ৩ কোটি টাকার ঊর্দ্ধে হাতিয়ে নেয়। সাম্প্রতিক সময়ে মেয়াদী জমা সম্পূর্ণ হলে গ্রাহকরা আবেদন করেও তাদের আমানত ফেরত পাননা। দেই-দিচ্ছি বলে ইতিমধ্যে সমিতির ক্যাশিয়ার এনামুল হক বিদেশে (সৌদি আরব) পাড়ি জমায়। সম্প্রতি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকও আত্মগোপনে থেকে বিদেশে পাড়ি জমানোর পাঁয়তারা করছে বলে লোকমুখে প্রচার পায়। ফলে গ্রাহক হয়রানি ও তাদের জমানো টাকা আত্মসাৎ করছে গ্রাহকদের মাঝে আশঙ্কা দেখা দিয়েছে।


    এদিকে সমিতির সভাপতি আমিনুল এহসান ওরফে আপেল (০১৭২০১০২৫৭০) এবং সাধারণ সম্পাদক আ. মতিন (০১৭২৩০৮৩১২৫; ০১৯৩৭৪৯৩৮৪০) এর ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে তাদের পাওয়া যায়নি।


    অভিযোগ জমার বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ জানান, তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর