শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জায়েদ খানের ভাগ্য সোহানুর রহমান সোহানের হাতে!

    নিজস্ব প্রতিবেদক

    ৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ন

    জায়েদ খানের ভাগ্য  সোহানুর রহমান সোহানের হাতে!
    জায়েদ খানের ভাগ্য সোহানুর রহমান সোহানের হাতে!

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হয়েছে ৫দিন আগে। তবে দ্বি-বার্ষিক এই নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। এবার স্থগিত হলো সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও কার্যকরী সদস্য পদে চুন্নুর প্রার্থিতা।

    নিপূণের অভিযোগ ছিল বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাচন কমিশনার; সবাই কাজ করেছেন জায়েদ খানের পক্ষে। আর তাই ফলাফল গিয়েছে তার বিপক্ষে।

    পাশাপাশি সাধারণ সম্পাদক পদে জয়ী হতে জায়েদ খান নোট দিয়ে ভোট কিনেছেন বলেও দাবি করেছেন নিপুণ৷ নির্বাচনের দিন থেকেই এ অভিযোগ করে আসছেন তিনি৷ ফল প্রকাশের পর ১৩ ভোটে হেরে যাওয়া অভিনেত্রী জায়েদ ও তার প্যানেলের হয়ে কার্যকরী সদস্যপদে জয়ী চুন্নু ভোটারদের টাকা দিয়েছেন বলে একটি ভাইরাল ভিডিও জনসম্মুখে নিয়ে আসেন।

    এ দুই জনের প্রার্থিতা বাতিল চেয়ে আপীল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের কাছে লিখিত অভিযোগ জানান নিপুণ। সেই অভিযোগ আমলে নিয়ে শিল্পী সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যনির্বাহী সদস্য চুন্নুর প্রার্থিতা বাতিলের দিক নির্দেশনা চেয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব বরাবর দেয়া এক চিঠিতে এই দিক নির্দেশনা চান সােহান। সেই চিঠি আমলে নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য আপীল বোর্ডের চেয়ারম্যানকে ক্ষমতা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতর কর্তৃপক্ষ।

    ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের নিবন্ধক কর্তৃপক্ষ মো. রকনুল হক স্বাক্ষরিত নির্দেশনায় আপীল বোর্ডের চেয়ারম্যানকে বলা হয়েছে, 'সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব জায়েদ খান এবং কার্যকরী পরিষদ সদস্য পদপ্রার্থী জনাব চুন্নু এর প্রার্থিতার ফলাফল ব্যতীত অন্যান্য পদ এর ফলাফল অক্ষুন্ন রেখে উক্ত দুজনের বিষয়ে দিক নিদের্শনা প্রদানের জন্য মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী বরাবরে আপনাকর্তৃক প্রেরিত পত্রটি সংযুক্ত কাগজপত্রসহ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদফরের মাধ্যমে নিবন্ধন কর্তৃপক্ষ হিসেবে অদ্য নিম্নস্বাক্ষরকারীর হস্তগত হয়েছে। প্রাপ্তপত্র বিবেচনায় বলা যায় নির্বাচন বিষয়ে নিবন্ধন কর্তৃপক্ষের আলাদা দিক নিদের্শনার কোন প্রয়ােজনীয়তা নাই।

    যেহেতু 'বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতি' (নিবন্ধন নম্বর-ঢ-০৪৮৬৬) আর্টিস্ট স্ট্যাডি রুম, বিএফডিসি, তেজগাঁও, ঢাকা ১২০৮ এর নির্বাচন নিবন্ধনকারী কর্তৃপক্ষের অনুমােদিত গঠনতন্ত্র এবং অনুমােদিত গঠনতন্ত্রের আলােকে গঠিত নির্বাচন কমিশনের অনুমােদিত ও জারীকৃত নিবাচনী আচরণ বিধি মতে পরিচালিত হয়েছে, সেহেতু অনুমােদিত আচরণ বিধিমতে উক্ত প্রার্থীদ্বয়ের বিষয়ে চূড়ান্ত নিদের্শনা প্রদানের জন্য নির্বাচনী আপীল বাের্ড চূড়ান্ত ক্ষমতাপ্রাপ্ত।

    এমতাবস্থায়, বর্ণিত প্রার্থীদ্বয়ের বিষয়ে প্রাপ্ত অভিযােগগুলি আমলে নিয়ে নির্বাচনী আচরণ বিধিমতে ব্যবস্থা গ্রহণ করে নিবন্ধনকারী কর্তৃপক্ষকে অবহিত করার জন্য আপনাকে অনুরােধ করা হলো।'

    এ ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানতে যোগাযোগ করা হলে বুধবার রাত ৭টা ৩৫ মিনিটে সোহানুর রহমান সোহানকে এফডিসিতেই পাওয়া যায় জায়েদ খানের সঙ্গে আলাপরত অবস্থায়। প্রায় ঘণ্টাখানেক আলোচনার পর পরিচালক সমিতির সামনে এলে গণমাধ্যমকর্মীদের দেখেই এড়িয়ে যান সোহান। এসময় তার শরীর ভালো নয় বলে দাবি করেন। তবে জায়েদ ও চুন্নুর ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তা এখন এই নির্মাতার হাতেই নির্ভর করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ন

    শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে যাত্রাপালা মঞ্চায়ন 

    শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে যাত্রাপালা মঞ্চায়ন 

    ৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ন

    শিল্পকলায় শেষ হলো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

    শিল্পকলায় শেষ হলো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

    ৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ন