শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৬ জুলাই, ২০২৪ ১০:০৭ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

    গাইবান্ধার পলাশবাড়ীতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় দূর্ঘটনায় সাগর মিয়া (১৮) ঘটনাস্থলেই নিহত এবং গুরুতর আহত অপর দু’জন নাইমুর রহমান স্বচ্ছ (১৭) ও সামিউল ইসলামকে (১৮) রংপুর নেয়ার পথে উপজেলার বরিশাল ইউপির আব্দুর রশিদের ছেলে স্বচ্ছ মারা যায়। 


    এদিকে উদয়সাগর গ্রামের সামিউলকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। 


    থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে পৌরশহর থেকে ৩ জন মোটরসাইকেল চালিয়ে কাশিয়াবাড়ীর দিকে যাচ্ছিল। বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পশ্চিম গোয়ালপাড়া এমএ সামাদ কারিগরি কলেজ সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে। এতে সাইকেলটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়।


    এসময় ঘটনাস্থলেই পৌরশহরের গিরিধারীপুর গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে সাগর নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত দু’জন স্বচ্ছ ও সামিউলকে দূর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে তাদের রংপুর মেডিকেলে নেয়ার পথে উদয়সাগর গ্রামের স্থানীয় এসএম সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সামিউল মারা যায়। 


    থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান সড়ক দূর্ঘটনায় ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ জুলাই, ২০২৪ ১০:০৭ পূর্বাহ্ন