শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৭ জুলাই, ২০২৪ ০৯:১০ অপরাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

    কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসাবে চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টার দিকে এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সহকারে চাঁপাইনাবগঞ্জ শহরের শান্তিমোড়ে এসে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়ক অবরোধ করে। এতে প্রায় এক ঘন্টা এ সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

    এসময় শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষাথীদের গুলি করে হত্যা ও হামলার বিচার দাবি করেন। পরে শিক্ষার্থীরা সেখানে মোনাজাতেও অংশ নেন। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সহকারে শহরের বিভিন্ন সড়ক ঘুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গোল চত্বরে দুপুর ১২টার দিকে তাদের কর্মসূচী সমাপ্ত করেন।

    এদিকে বিকালে শিবগঞ্জ উপজেলায় একই ধরনের কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। বিকাল তিনটার দিকে শিবগঞ্জ পৌরসভার ইসলামী ব্যাংকের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। এরপর তারা বিক্ষোভ মিছিল সহকারে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিকাল ৫টার দিকে শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে তাদের কর্মসূচী সমাপ্ত ঘোষনা করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর