শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নাশকতার মামলায় আন্দালিব রহমান পার্থ ৫ দিনের রিমান্ডে

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ জুলাই, ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ন

    নাশকতার মামলায় আন্দালিব রহমান পার্থ ৫ দিনের রিমান্ডে

    রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দীন বৃহস্পতিবার এ আদেশ দেন।

    এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সাবেক এই সংসদ সদস্যকে মহাখালীতে সেতু ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন জানিয়েছেন।


    পরে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আন্দালিব রহমান পার্থকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি নিয়ে বিচারক তাঁর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    শুনানিতে আন্দালিব রহমান পার্থের আইনজীবীরা আদালতকে বলেন, ২০১৮ সালের পর থেকে তাঁদের মক্কেলের বিএনপি–জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই। সেতু ভবনে নাশকতার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার প্রশ্নই ওঠে না।

    শুনানির এক পর্যায়ে আন্দালিব রহমান পার্থ আদালতকে বলেন, রাজনৈতিক জীবনে তিনি অনেকের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছেন। তিনি বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করেন। তাঁর সঙ্গে কোনো অন্যায় আচরণ হলে তা অন্য যাঁরা ইতিবাচক রাজনীতি করেন, তাঁদের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।


    কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেতু ভবনে দুই দিন হামলা চালিয়ে অর্ধশতাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে অফিস ভবনও। নাশকতার এসব ঘটনায় দেশজুড়ে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত সময়ে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে প্রায় ১ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে ৬৪১ জনকে। গত ৮ দিনে (১৭-২৪ জুলাই) সারা দেশে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে চার হাজার।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ২৬ জুলাই, ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ২৬ জুলাই, ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ন