শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ঢাকাসহ চার জেলায় দুইদিন কারফিউ শিথিল ৯ ঘণ্টা

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ জুলাই, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ন

    ঢাকাসহ চার জেলায় দুইদিন কারফিউ শিথিল ৯ ঘণ্টা

    শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত (৯ ঘণ্টা) ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় কারফিউ শিথিল থাকবে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাঁর ধানমন্ডির বাসায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। এর আগে রাত সাড়ে ১০টা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন।

    বৃহস্পতিবার ও গত বুধবার এসব এলাকায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু কোনো ধরনের ঘটনা ঘটেনি, সে জন্য ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে। অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে কারফিউ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

    রোববার কি কারফিউ উঠিয়ে নেওয়া হবে, সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তো কারফিউ উঠিয়ে নেওয়ার কথা বলিনি। আমরা শিথিল করার কথা বলছি। উঠিয়ে দেওয়ার কথা এখনো আসেনি। যখন আসবে, তখন আপনারা জানতে পারবেন, নিজেরাই বুঝতে পারবেন, এখন কারফিউ উঠিয়ে নেওয়ার সময় হয়েছে।’

    সারা দেশে অভিযানে এ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা তো চলমান প্রক্রিয়া। যে অন্যায় করেছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার করা হচ্ছে। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড; পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমাদের এক মেয়রের পিএসকে একই কায়দায় ঝুলিয়ে রাখা হয়েছে। এটা তো মানুষের কাজ নয়। তাদের খুঁজে বের করতেই চিরুনি অভিযান করছি। আমরা চাই যে মানুষ আসলেই দোষী, তাকে বের করার জন্য। যত দিন পর্যন্ত সবাইকে ধরতে না পারব, তত দিন এই অভিযান চলবে।’

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ–সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। একই দিনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়। এখনো বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। এরপর ধাপে ধাপে কারফিউ শিথিল করছে সরকার।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ২৬ জুলাই, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ২৬ জুলাই, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ন